No. of Viewers

Saturday, 28 December 2013

রক্তে রাঙা ভাষা

রক্তে রাঙা ভাষা
 ।। . কফিল আহমেদ চৌধুরী ।।

রক্তে রাঙা ভাষা
হে মোর বাংলা ভাষা,
পঁচিশ কোটি বাঙালির প্রাণের সখা,
চির উজ্জ্বল চির দীপ্ত হোক তব দীপশিখা।
তোমায় দমিতে চেয়েছিল যারা
পারেনি তব মস্তক নত করতে তারা;
শত্রুর হাতে লুটায়েছে যারা প্রাণ
রক্তে রাঙা হয়ে গেয়ে গেল তারা ভাষার জয়গান,
সন্ত্রাসির নির্মম বুলেটে যাদের উড়ে গেল খুলি
দমাতে পারেনি তাদেরে কোনো বেয়নেট, গুলি।
এপার ওপার
ভাষার তরে হয়ে গেল একাকার।
শহিদের রক্তে নেই কোনো ব্যবধান
বরাক, কুশিয়ারা, বুড়িগঙ্গা মিশে হল এক প্রাণ;
যাদের রক্তে সেজেছে ভাষার তুলি
স্মরণ করি তাদেরে আজি সব ভেদাভেদ ভুলি,
শহিদের রক্তে রাঙা হে মোর ভাষা
বাঙালির চির গৌরব, আশা, ভালভাসা।

***


Tuesday, 3 December 2013

The Old Bat

THE OLD BAT
= Kafeel Ahmed Choudhury =


Out of darkness
comes an old bat
with piercing eyes
and a hawkish look
as if to catch a prey;
a face of Lucifer
that frightens a Faustus of today,
his wrinkled face
with balls of fire
could even defeat Ozymandias’ frown;
thus, comes the old bat.

I feel pity
for the smaller bats
who hang tenderly on the twigs;
O! what an innocent look they have!
Haply they hug each other
screech and dance and play,
unaware
that the ugly old bat’s come
as a fiend
to eat its own children;
poor tiny bats!
Thus, comes the shaggy shabby bat.



Guwahati, January, 2003.

Wednesday, 20 November 2013

বিচিত্র এই দেশ

বিচিত্র এই দেশ
।। . কফিল আহমেদ চৌধুরী।।  
 
চাকা ঘুরছে
টাকা পড়ছে,
চাষি ফাঁসিতে ঝুলছে
এদিকে রাজনেতার আঙ্গুল ফুলছে,
সরকার ধুঁকছে
পুঁজিবাদের সীমা ফুঁসছে
কালোবাজারিরা হাসছে;
পেঁয়াজ কাঁদাচ্ছে
আলু লাফাচ্ছে
তো লবন উধাও হচ্ছে।
 
সহায় সম্বলহীন সদা মলিন
রিক্তরা ক্রমশ হচ্ছে বিলীন।
আসছে সেই দিন
চা ও হবে চিনি বিহীন,
রসনার ব্যঞ্জন --
ছড়াবে সর্বত্র রোদন।
কী বিচিত্র এই দেশ
লাঞ্ছনার নেই শেষ।
 
***


Monday, 4 November 2013

একটি সড়কের কাহিনি

একটি সড়কের কাহিনি 
।। ড০ কফিল আহমেদ চৌধুরী।।
  
একটি সড়ক,
সেই বহুকাল থেকে
অনন্ত স্বপ্ন নিয়ে
আর পাঁচটা সড়কের মত    
পাহাড়ের গা বেয়ে,
ধুসর মাঠের বুক চিরে
চলতে চলতে ভীষণ ক্লান্ত
শরীরে তার অজস্র ক্ষত,
ক্ষয়িষ্ণু বুকের পাঁজর
মড়মড় করে ভাঙছে অবিরত;
অথচ বয়ে চলেছে
হাজারো গাড়ির কনভয়
সে তো নিছক চার বা ছয় চাকা নয়,
চাকার কারাভ্যান, অগুনতি চাকা!
নির্মম যাতনার ভার বয়ে যায় একা
পাহাড়ে কখন যে চলবে রেল
নেই তার ঠিকানা;
পরিবহন লবি, আর নেতাদের ঝুলি,  
কোথা যাবে চলি
এই এক দুর্ভাবনা;
মাঝে মাঝে কয় তবু
ব্যথিত পথিক সুহৃদ
এই কেন হাল তোমার হে সড়ক সাথি?
কে আছে আজি দেবে তব ঘায়ে মলম মাখি?
প্রখর রোদে ধু ধু বুকে
উঠে যবে ধুলোর ঝড়
কুড়ির যুবক ষাটের বুড়ো হয়ে বাড়ি ফিরে;
নতুবা,
ডোবা ভেবে ডুব দিতে যায় বালিহাঁস
এক পশলা বৃষ্টিতে।
তাইতো,
বিলাপ করি কহে অভাগা সড়ক
শুনছো সকলে, বাঁচতে দাও মোরে
নরক হয়ে নয়, সড়ক হিসেবে 
***


আবার এসেছি ফিরে

    আবার এসেছি ফিরে
        ।। ড০ কফিল আহমেদ চৌধুরী।।  
 
 
 আবার এসেছি ফিরে এই কুশিয়ারার তীরে
 স্মৃতিমাখা রজনীর রজনীগন্ধা হয়ে
 হাসনাহেনার মত গন্ধ ছড়ায়ে চারিদিকে -
 ভোরের দিবাকর হয়ে সোনালি আভা দিয়ে
 আবার এসেছি এই খাল, বিল, হাওর ভালবেসে;
 হয়তো এসেছি বুরো ধানের মিষ্টি-কাঁচা গন্ধের টানে
 কিংবা রাখাল ছেলের বুকফাটা গান শুনব বলে
 এসেছি আবার অম্বুবিম্বসম ক্ষণিকের বিরহ কাটিয়ে
 বাংলা মায়ের সবুজ শ্যামল রূপ দেখব ভেবে
 কাক, কোকিল, শালিক, পেঁচা, বক আর মাছরাঙা -
 দেখব কেমন আছে ওরা এই ভবে,
 অথবা রুই, কাতলা, বোয়াল, চিংড়ি আর কই পুঁটি -
 কীভাবে সেজেছে ওরা ধনীর খাবার পাতে
 সুস্বাদু রেসিপির গন্ধে দালান যাবে ভরে,
 ক্ষুধার্ত পথিকের মত আমারও জিভে
 হয়তো আসবে জল;
 অথবা দেখব নাক টিপে বাবুরা যাচ্ছে চলে
 কোন পথধারে পর্ণকুঠীরে
 পচা সিদল-শুকটির গন্ধ পেয়ে
 অথবা দেখব হতাশার বুকে
 শুয়ে আছে ভগ্ন ফুটপাতে
 অর্ধনগ্ন কোন কঙ্কালসার রিক্সাওয়ালা -
 বস্তিতে তার অভাবের সংসার নিভৃতে কাঁদে
 তাইতো আশার প্রদীপ নিয়ে এসেছি আবার
 এই নিভৃত নিকুঞ্জ মাঝে তব কাছে



***     

Sunday, 13 October 2013

Human Living


To earn a human living

what man’s not doing –

some toil from dawn to dusk

some enjoy at others’ cost,

some know not what luxury is!

some know not what misery is!

I see a peasant toils and toils and toils

ah! for the landlord

who shares three quarters of harvest,

he, the sharer of a quarter

glides towards poverty,

his children: half-fed half-clad.

I see the brick workers

who work for the miller, and

smear themselves with mud and coal

amidst terrible heat of the chimneys,

ah! for a low wage;

their families left in Bihar or Odisha –

who knows

are they living or dead of hunger?

I observe

an old skeleton passes by

stooping over a limping staff,

his eager hands

fumble with a coin of charity.

I see

a half-clad Riang woman

crawls on a hillock

with a heavy skuttle on her back —

bundles of bamboo blossoms peeled,

she carries on

for a few unaccommodating rupees.

I see

a fisherman

rots in the river Barak –

his net patiently drawn each time

with a hope of a few big fishes!

until late afternoon

a few prawns and small hilsas

bring a dry smile on his wrinkled face.

I observe

how a rickshaw-puller

inches towards premature death,

from morn to night

he pulls and pulls and pulls,

his young daughter needs to be married,

three school-going kids

and a suckling,

a large family indeed –

had he thought earlier to keep it small

he weeps now but in vain.

I see

thousands of people around me –

neglected, downtrodden, underdogs!

but who’ll come?

for their uplifting –

to put a smile on their lips;

they too have a right to be here

to have a human living!