রক্তে রাঙা ভাষা
।। ড. কফিল আহমেদ চৌধুরী ।।
রক্তে রাঙা ভাষা –
হে মোর বাংলা ভাষা,
পঁচিশ কোটি বাঙালির
প্রাণের সখা,
চির উজ্জ্বল চির
দীপ্ত হোক তব দীপশিখা।
তোমায় দমিতে চেয়েছিল
যারা
পারেনি তব মস্তক নত
করতে তারা;
শত্রুর হাতে লুটায়েছে
যারা প্রাণ
রক্তে রাঙা হয়ে গেয়ে
গেল তারা ভাষার জয়গান,
সন্ত্রাসির নির্মম
বুলেটে যাদের উড়ে গেল খুলি
দমাতে পারেনি তাদেরে
কোনো বেয়নেট, গুলি।
এপার ওপার –
ভাষার তরে হয়ে গেল
একাকার।
শহিদের রক্তে নেই
কোনো ব্যবধান
বরাক, কুশিয়ারা,
বুড়িগঙ্গা মিশে হল এক প্রাণ;
যাদের রক্তে সেজেছে
ভাষার তুলি
স্মরণ করি তাদেরে আজি
সব ভেদাভেদ ভুলি,
শহিদের রক্তে রাঙা হে
মোর ভাষা –
বাঙালির চির গৌরব,
আশা, ভালভাসা।
***